সোমবার, নভেম্বর ৯, ২০২৬
spot_img

পতেঙ্গায় মিয়ানমার থেকে আনা স্ক্র্যাপ জব্দ, আটক ৭

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ ও ২০ হাজার কেজি পুরোনো ব্যাটারি স্ক্র্যাপ জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার সী বিচসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্ক্র্যাপ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ ও ২০ হাজার কেজি পুরোনো ব্যাটারি স্ক্র্যাপ জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, স্ক্র্যাপগুলো ফিশিং বোটে করে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। পরে একটি কার্গো বোটে করে সেগুলো কর্ণফুলী চ্যানেলের দিকে নেওয়া হচ্ছিল।কোস্ট গার্ড জানায়, জব্দ করা স্ক্র্যাপ ও চোরাচালানে ব্যবহৃত বোটসহ আটক সাতজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img