বুধবার, নভেম্বর ৪, ২০২৬
spot_img

সাংসদ এনামুল হক এনাম : মানুষের পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখছে মৎস্য খাত

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় রাজস্ব খাতের আওতায় ৪৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। উপজেলা ও পৌরসভার এসব জলাশয়ে ১০-১৫ সেন্টিমিটার আকারের রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পটিয়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন পটিয়া আসনের এমপি এনামুল হক এনাম।
পটিয়া উপজেলা পরিষদের পুকুরঘাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবউল্লাহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন, পৌরসভা বিএনপির সদস্যসচিব গাজী তাহের, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপি নেতা আবদুল মাবুদ, পটিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, কৃষকদল নেতা বুলবুল আহমেদ, মাহাবুবুল আলম পারভেজসহ সংশ্লিষ্টরা।পোনা মাছ অবমুক্ত ও বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এমপি এনামুল হক এনাম বলেন, মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোতে পরিকল্পিতভাবে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।তিনি বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবাইকে মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগী হতে হবে।জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার পর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার ও জলাশয় দূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে।এ সময় তিনি পটিয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় এনে স্থানীয় চাহিদা পূরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img