সোমবার, নভেম্বর ৯, ২০২৬
spot_img

বিশেষ অভিযানে ৪৪৫ কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার ১৭ থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর বয়সী ৪৪৫ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ২৯৩ কিশোরের কোনো অপরাধ পাওয়া যায়নি। ১৫২ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে।
কিশোর অপরাধ প্রতিরোধে গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।বিজ্ঞপ্তির তথ্য, ২৯৩ কিশোরকে তাদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়৷ ৬১ জনের বিরুদ্ধে ছোটখাট বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের আটক রাখা হয়। আর ৯১ জনকে সরাসরি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানালেন, উপজেলা সদরে অলিগলি, চিহ্নিত স্পট, গ্রামের বাজার, পাড়া-মহল্লা, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন এলাকায় কিশোরদের সম্ভাব্য আড্ডার জায়গায় এ অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়।সন্তানেরা কখন, কোথায় যাচ্ছে ও নির্ধারিত সময়ে বাড়িতে ফিরছে কি-না এবং তাদের বন্ধু কারা, কাদের সঙ্গে মিশছে তদারক করার অনুরোধ করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img