সোমবার, অক্টোবর ৫, ২০২৬
spot_img

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন সরকারের ভূমি ও পাবর্ত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন।মহাসচিবের দায়িত্ব পেয়েছেন নগর বিএনপির দপ্তর সম্পাদক শওকত আজম খাজা। শনিবার (৩ অক্টোবর) বিকেলে ক্লাবটির পক্ষ থেকে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ সাহাব উদ্দীন শামীম, সাধারণ সম্পাদক হয়েছেন মোশাররফ হোসেন দিপ্তি। অতিরিক্ত সাধারণ সম্পাদক করা হয়েছে আহমেদ উল আলম রাসেল।
সহসভাপতি করা হয়েছে ১৫ জনকে। তারা হলেন হাজী ইদ্রিছ মিয়া, মো. আবদুল মালেক, নিয়াজ মোহাম্মদ খান, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, জহির আহমদ চৌধুরী, ইসমাইল হোসেন বালি, আলী আব্বাস, দিদারুল আলম লাবু, মাহফুজুর রহমান, আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম আলমগীর, মোহাম্মদ শাহ আলম, হাবিবুর রহমান, আলমগীর পারভেজ ও আছিফ চৌধুরী।
সাতজনকে রাখা হয়েছে যুগ্ম সম্পাদকের পদে। তারা হলেন ইকবাল হোসেন, সাহেদ আকবর, মোহামম্মাদ আবু বকর ছিদ্দিক, এনামুল হক রাজু, শরিফুল ইসলাম তুহিন, ইশতিয়াক আলম চৌধুরী ও রাজিব চৌধুরী।সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফজলুল হক সুমনকে। কোষাধ্যক্ষ করা হয়েছে ইয়াসির আরাফাত চৌধুরীকে। মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে দেওয়ান মাহমুদ লিটাকে এবং আইন সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট ওমর চৌধুরীকে। বিভিন্ন সম্পাদকীয় ও সহ-সম্পাদকীয় পদের পাশাপাশি ৫৪ জনকে সদস্য করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img