সোমবার, অক্টোবর ৫, ২০২৬
spot_img

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্কপের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে প্রস্তাবিত ১৫ বছরের কনসেশন চুক্তির প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে স্কপের মানববন্ধনে শ্রমিকনেতারা এ দাবি জানান।
চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, এনসিটি, সিসিটি, জিসিবি সব বিদেশিদের দিয়ে দেবে। আমাদের এ আন্দোলন সরকার পতনের কোনো আন্দোলন নয়।সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। আমরা সরকারকে বোঝানোর জন্য এ আন্দোলন করছি। তারা যাতে এ সিদ্ধান্ত পরিবর্তন করেন। স্কপ জেলা কমিটির সমন্বয়ক তপন দত্ত বলেন, বন্দর রক্ষা করতে হবে।এটা বাংলাদেশের অর্থনীতির জীবন প্রবাহ। এই জীবন প্রবাহকে আপনি মার্কিন সাম্রাজ্যবাদের হাতে তুলে দেবেন না।তিনি বলেন, মানুষ ফুঁসে উঠেছে। শ্রমিকরা ফুঁসে উঠেছে। মানুষ যখন একবার ফুঁসে উঠে তখন আপনারা রোধ করতে পারবেন? পারবেন না।


জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম বলেন, আমরা ইতিমধ্যে বিগত দুই বছর যাবত অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের কথা আমরা বার বার তুলে ধরেছি। আমরা জানি না সরকারের কাছে আমাদের কথা পৌঁছেছে কিনা। তিনি বলেন, আজ আমাদের পঙ্গু করে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। ১৫ বছর পর আমাদের দক্ষ জনশক্তি থাকবে না। তখন আমাদের বন্দর আমাদের চালাতে দিলে সেই দিন আমরা বন্দর চালাতে পারব না। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন বলেন, এনসিটিতে লোকবলের বিষয় নয়, বিদেশিদের দেওয়ার বিষয় নয়। আমাদের ইক্যুইপমেন্ট আছে, দক্ষ জনশক্তি আছে। আমরা সক্ষম। কেন আমাদের এটা বিদেশিদের হাতে দিতে হবে? বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে নীলনকশা এই চট্টগ্রাম থেকে আমরা তা প্রতিহত করে এটা থেকে সরকারকে পিছু হটতে বাধ্য করব ইনশাআল্লাহ।বন্দর রক্ষা কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু বলেন, আগামীকাল (সোমবার) সকাল ১১টায় আমরা বন্দরের প্রধান ফটকে দাঁড়াব এবং দিনব্যাপী আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img