সোমবার, অক্টোবর ৫, ২০২৬
spot_img

পটিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

পটিয়া প্রতিনিধি: পটিয়ার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পটিয়ায় একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এসব ঘটনায় জড়িতরা বেশিরভাগ সময় অধরায় থেকে যাওয়ায় বার বার এ ধরনের ঘটনা ঘটছে বলে স্থানীয়দের ধারণা।
জানা যায়, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ২-৩ জনের চোরের দল ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।এ সময় তারা তিনটি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। একপর্যায়ে নৈশপ্রহরী সুভাষ নাথ বিষয়টি দেখে ফেললে চোরের দল তাকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।


নৈশপ্রহরী সুভাষ নাথ জানান, দিনে দুপুরে সিলিং ফ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি আসিফ নামের এক কিশোর গ্যাং সদস্যকে দেখতে পান। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে চোরেরা পালিয়ে যায়। বিষয়টি তিনি কলেজের অধ্যক্ষকে জানান।
অধ্যক্ষ জামাল উদ্দীন বলেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের সহযোগিতা কামনা করছি। ধলঘাট স্কুল অ্যান্ড কলেজে এর আগেও চুরির ঘটনা ঘটেছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে’।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img