সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এর আগে সীতাকুণ্ড থানাধীন বিএম ডিপো এলাকায় রেললাইনের পাশ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ট্রেন থেকে পড়ে আহত অবস্থায় এক কিশোরকে হাসপাতালে আনা হয়।

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
নিহত কিশোরের বয়স আনুমানিক ১৪ বছর। আনয়নকারীদের দেওয়া তথ্যমতে, রেললাইনের পাশে ট্রেন থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে।



