রবিবার, নভেম্বর ৮, ২০২৬
spot_img

সিইপিজেডে পিকআপের ধাক্কায় নিহত ২ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনই শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন— তামান্না ও মো. খলিল। তামান্না শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরের কলসির দীঘীর পাড়ের ওয়াসিম চৌধুরী পাড়া এলাকায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা বাগেরহাটের মোড়েলগঞ্জে। আর নিহত মো. খলিলও শ্রমিক ছিলেন। তিনি মৃত গোলাম মোস্তফার ছেলে। থাকতেন নগরের ফ্রি পোর্ট এলাকায়।


চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামান্না ও খলিল গুরুতর আহত হন। আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img