শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
spot_img

পার্বত্য অঞ্চলে বৈদিক ৯২-এর মানবিক স্পন্দন : প্রাক্-শারদীয় উপহার পেল আশ্রমের শিশুরা 

রাঙ্গামাটি প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া সনাতন ঋষি অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছে ‘বৈদিক ৯২’।

১৯৯২ সালের এসএসসি ব্যাচের সনাতনী বন্ধুদের এই সামাজিক সংগঠনের উদ্যোগে শিশুদের মাঝে নতুন পোশাক, শিক্ষাসামগ্রী ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। সংগঠনের সদস্য বিজয় শর্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের এডমিন কুন্তল নন্দী, মডারেটর দেবব্রত নাথ রানা, বিকাশ রায় ও অনুশ্রী মজুমদার, সদস্য বিদ্যুৎ ধর, শিপ্রা ভট্টাচার্য এবং সাবেক এডমিন লায়ন লিটন কান্তি দাশ।


বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন থেকে বৈদিক ৯২ প্রতিবছর এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করে তাঁরা আশ্রমের শিশুদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।


সভাপতির বক্তব্যে শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ ধর্মীয় বিভিন্ন উপমার আলোকে বৈদিক ৯২-এর এই সমাজসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন। সংগঠনের সব সদস্যের প্রতি আশীর্বাদ ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, “মানবসেবাই পরম ধর্ম।

বৈদিক ৯২ যেভাবে শিশুদের মুখে হাসি ফুটিয়েছে, তা সত্যিই অনুকরণীয়।” তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মহৎ ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। বৈদিক ৯২-এর সদস্যবৃন্দ দেবশিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। একই সঙ্গে শারদোৎসব চলাকালীন শিশুদের আহারের ব্যবস্থা করা হয়।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img