শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
spot_img

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে:আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, আমরা যদি অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলেই একটি নিরাপদ, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি আজ রবিবার (১১ অক্টোবর) ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে মাদক, ইভটিজিং ও ছিনতাই প্রতিরোধে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি।


আবু সুফিয়ান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। নির্বাচনের আগে বিএনপির আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল- সবার জন্য নিরাপদ পরিবেশ এবং আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ নির্মূল করতে হবে।
তিনি বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। কেউ কোনো দলের পরিচয় ব্যবহার করে অপরাধ করলে তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে দলীয়ভাবেও কঠোর অবস্থান নিতে হবে।
অভিভাবকদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি মা-বাবাকে নজর রাখতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর সন্তানরা কোথায় থাকে, কার সঙ্গে মেশে এবং কী কাজে সময় কাটায়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি তাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু।
বাহাউদ্দীন ফারুক মুন্নার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মো. তালেব, মো. সাহেদ, শফিকুল ইসলাম, মো. সাইফুল, মো. নাদিম, তুহিন, মোতালেব, জসিম উদ্দিন, মো. সেলিম, প্রবাল, মো. জনি, সোবাহান, আবুল খায়ের, মো. মান্নান, আলী মাঝু, মো. ইউসুফ, মো. ইউনুছ, সুব্রত আইচ প্রমুখ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img