শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
spot_img

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, টাকা লেনদেন না করার আহ্বান

অনলাইন ডেস্ক: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার।সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থাসংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।


এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য প্রতারণা এড়াতে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। ফ্যামিলি কার্ডের জন্য কোনো ধরনের অর্থ লেনদেনের প্রয়োজন নেই বলে উপাসনালয়গুলোর মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কেউ টাকা দাবি করলে জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।পাশাপাশি তথ্য সংগ্রহ কার্যক্রমে সমাজের প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img