শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
spot_img

যুবদলের ভুয়া পদবি ব্যবহার, প্রতারক থেকে সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর’র পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে এই মর্মে অবহিত করা যাচ্ছে যে, মহানগর যুবদলে এমডি. আকতার হোসেন শাহিন নামে কোন সহ-সভাপতি নেই। এমডি. আকতার হোসেন শাহিন নামে জনৈক ব্যক্তি ভিজিটিং কার্ডে যুবদলের ভূয়া পদবী ব্যবহার করে নানা ধরনের তদবির, অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। যা মহানগর যুবদলের নজরে এসেছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ সংশ্লিষ্ট সকল কে এ ধরনের প্রতারক থেকে সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, জাতীয়তাবাদী যুবদল যুব-ঐক্য-প্রগতির মূল মন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আর্দশের সংগঠন। যুবদলের নাম ভাঙিয়ে যারা নানা ধরনের অপরাধে লিপ্ত তাদের বিষয়ে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img