শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
spot_img

শুধরায়নি ইবনে সিনা, ভবন মালিককেসহ জরিমানা ৪০ লাখ

নিজস্ব প্রতিবেদক: দুই মাসেও নিজেদের অনিয়ম না শুধরানোয় নগরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ইবনে সিনাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। একই অপরাধে প্রতিষ্ঠানটির ভবন মালিককেও ২০ লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি। এছাড়া পাশে থাকা ব্রাদার্স পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে আরও দুই লাখ টাকা।বুধবার (১৪ অক্টোবর) চউকের অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে এ জরিমানা করা হয়।
চউক জানায়, গত ৬ আগস্ট ইবনে সিনা হাসপাতাল পরিদর্শন করে পার্কিং ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দুই মাসের বেশি সময় পার হলেও দৃশ্যমান পরিবর্তন আসেনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) হাসপাতালটি পুনরায় পরিদর্শন করে পরিস্থিতির উন্নতি না দেখে অসন্তোষ প্রকাশ করেন চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
নগরের মেহেদিবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপোল পর্যন্ত হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসনে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে চউক। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করে পার্কিং ব্যবস্থাপনা উন্নত করার নির্দেশনা দেওয়া হয়।
গত ১০ সেপ্টেম্বর ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভাও করে চউক। সেখানে যানজট নিরসন ও পার্কিং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “আমি পিছু হটার লোক নই। আইন সবাইকে মানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নান্দনিক চট্টগ্রাম গড়ার দায়িত্ব দিয়ে এই চেয়ারে বসিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
তিনি বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত পার্কিং নিশ্চিত করতে হবে, যাতে রোগীদের সেবা নিতে এসে সাধারণ মানুষ যানজটের দুর্ভোগে না পড়েন। বারবার সতর্ক করার পরও যেসব প্রতিষ্ঠান সংশোধন করবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।নগরের যানজট নিরসন ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সিডিএ চেয়ারম্যান।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img