রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_img

বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি : ধর্ষণের অভিযোগে বান্দরবানে শৈক্যচিং মারমা নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা শহরের শিশু পার্ক সংলগ্ন নিজের মালিকানাধীন রিসোর্টে ওই নেতা এক নারীকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ দেওয়া হয়। শুক্রবার (১৬ আক্টোবর) রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই নেতাকে মধ্যমপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এনসিপি নেতা বান্দরবান জেলা কমিটির যুগ্ন আহবায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, জেলা শহরের বালাঘাটা সড়কের শিশু পার্ক সংলগ্ন একটি পাহাড়ে শৈক্যসিং মারমার একটি রিসোর্ট রয়েছে। শুক্রবার দুপুরে সেখান থেকে এক নারীর চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে রিসোর্টে গিয়েও ওই নারীকে কান্নারত অবস্থায় দেখা যায়।


ওই নারী স্থানীয় লোকজনকে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে রিসোর্টে নিয়ে এসেছিলেন শৈক্যসিং মারমা। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা বললে শৈক্যসিং রাজি হননি। একপর্যায়ে তাকে রিসোর্ট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। এ অভিযোগ শোনার পর স্থানীয় বাসিন্দারা ওই নারীকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, পুলিশ বিষয়টি জানার পর ওই নারীকে উদ্ধার করে রিসোর্ট থেকে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর শৈক্যসিং মারমাকে গ্রেপ্তার করা হয়। ওই নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, শৈক্যসিং মারমার বিষয়ে তারা তদন্ত করে দেখছেন। এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img