রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_img

দেবী দুর্গার আদর্শে প্রকৃতিমাতাকে রক্ষার আহ্বান: পুস্তিকা বিতরণ ও পথসভা

খবর বিজ্ঞপ্তি: বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে আজ শনিবার(১৭ অক্টোবর) বিকেল ৩টায় বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের সারোয়াতলী গ্রামে প্রকৃতিমাতাকে রক্ষার আহ্বানে “প্রকৃতি বাঁচলে মানবতা বাঁচবে” শীর্ষক পুস্তিকা বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের আজীবন সদস্য সমর কৃষ্ণ চৌধুরী, ইউপি সদস্য সুরেশ চৌধুরী, টিটু চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ ফারুক, সুমন চৌধুরী ও দীপাকর চৌধুরী পথসভায় বক্তারা বলেন, দেবী দুর্গাকে শুধু পূজা-অর্চনার মধ্যে সীমাবদ্ধ না রেখে শোষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। দেবী দুর্গার আরাধনার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে বক্তারা আরও বলেন, দেবী দুর্গার প্রতিমার কাঠামো ও পূজার বিভিন্ন অনুষঙ্গে দেব-দেবীর পাশাপাশি পাখি, বন্যপ্রাণী, বৃক্ষ ও তরুলতার উপস্থিতি আমাদের সামনে প্রকৃতি ও জীবজগতের সঙ্গে মানুষের গভীর সম্পর্কের কথা তুলে ধরে বলেন এর মধ্যে নিহিত রয়েছে এক গভীর জীবনদর্শন। দেবী দুর্গার আরাধনা আমাদের শুধু অশুভ শক্তির বিনাশের শিক্ষাই দেয় না, পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাণ-প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব সম্পর্কেও সচেতন করে তোলে বক্তারা। উল্লেখ করেন, দেবী দুর্গার পূজা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই পূজার মধ্য দিয়ে শুধু মানুষের নয়, সমগ্র জীবজগতের কল্যাণ কামনার বার্তাও প্রতিফলিত হয়। মানুষ, পশুপাখি, বন্যপ্রাণী, নদ-নদী, জলাশয় ও জলজ প্রাণীর অস্তিত্ব রক্ষায় প্রকৃতির ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। প্রকৃতিকে ধ্বংস করে মানবসভ্যতার অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয় পরিশেষে বক্তারা দেবী দুর্গার আদর্শে অনুপ্রাণিত হয়ে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ, সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, প্রকৃতি বাঁচলে জীববৈচিত্র্য বাঁচবে, জীববৈচিত্র্য বাঁচলে মানবতা বাঁচবে। তাই প্রকৃতিমাতাকে রক্ষা করা শুধু আমাদের নৈতিক দায়িত্ব নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img