রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_img

বিদ্যানন্দের ‘৫ টাকায় পূজার বাজার’

নিজস্ব প্রতিবেদক: শারদ উৎসবে মেতেছে সনাতন ধর্মাবলম্বীরা। দোকানে দোকানে চলছে পূজার কেনাকাটা। কেউ কিনছেন নতুন পোশাক। উৎসবের আনন্দের মধ্যে পোশাক দূরে থাকা, অনেক পরিবারের হিমশিম খেতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, তেল আর ডিম যোগান নিয়ে। সেই হিসাবের ভার কিছুটা কমাতে চট্টগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। নিম্ন আয়ের মানুষকে ‘৫ টাকায় পূজার বাজার’ নামে স্বল্প মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।ত্রাণ নয়, স্বল্প দামে পণ্য কেনা। টোকেন দেখিয়ে প্রতীকী মূল্যে নিজের প্রয়োজনমতো পণ্য কিনে নিচ্ছেন তারা। কারও পছন্দ ডিম ও তেল, কেউ নিচ্ছেন চিনি কিংবা ঘর পরিষ্কারের সামগ্রী। চট্টগ্রামের পাথরঘাটা সার্বজনীন পূজা মণ্ডপ এলাকায় আয়োজিত এ কর্মসূচি পরিচালনা করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আয়োজকরা জানান, এ কেন্দ্রে প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবারকে বাজার করার সুযোগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।


বাজার করতে আসা স্থানীয় বাসিন্দা শিল্পী দত্ত জানান, এত কম টাকায় যে বাজার করা যায় সেটি এখানে না আসলে জানতাম না। এখানে সবকিছুর দাম মাত্র দুই বা তিন টাকা। দরকারি সব জিনিস এখানে আছে।
এ পণ্যের তালিকায় রয়েছে চাল, তেল, ডিম, চিনি, নুডলস ও টয়লেট্রিজের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি রয়েছে লুঙ্গি ও শাড়ির মতো পোশাক। পণ্যভেদে নেওয়া হচ্ছে এক, দুই বা পাঁচ টাকা। চিনি প্রতি কেজি ২ টাকা, প্রতি কেজি চাল ৫০ পয়সা, ১ লিটার তেল ৩ টাকা, ১ ডজন ডিম ১ টাকা, ডাল প্রতি কেজি ১ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি শাড়ি ৬ টাকা, লুঙ্গি ৪ টাকা এবং বাচ্চাদের জামাকাপড়ও বিক্রি হচ্ছে ৪ টাকায়।বাজার করতে আসা মিনু দে জানান, একদম অল্প টাকায় চিনি, তেল, ডিম ও আটা কিনেছি। কম দামে প্রয়োজনীয় সবকিছুই নিতে পারে ভালো লাগছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ জামালউদ্দিন জানান, উৎসবের আনন্দ যেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের কাছেও পৌঁছায়, সেটিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কাউকে ত্রাণগ্রহীতা হিসেবে চিহ্নিত না করে অতিথির মতো আপ্যায়ন এবং প্রতীকী মূল্যে কেনাকাটার সুযোগ দেওয়া হয়। এতে মানুষ তাদের আত্মসম্মান বজায় রেখে উৎসবে অংশ নিতে পারেন। অর্থনৈতিক সামর্থ্যের পার্থক্য যেন উৎসবের আনন্দ থেকে কাউকে দূরে সরিয়ে না রাখে, সেই ভাবনা থেকেই আয়োজনটি করা হয়েছে।কারা এ বাজারের সুযোগ পাবেন, তা নির্ধারণে আগেই উদ্যোগ নেন আয়োজকেরা।
বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক আমিনা পিহু জানান, আয়োজনের আগে তারা নিম্নআয়ের ও বস্তি এলাকায় ঘরে ঘরে গিয়ে পরিবারগুলোর খোঁজ নেন। জাতীয় পরিচয়পত্রের বিপরীতে টোকেন বিতরণ করা হয়। নির্ধারিত দিনে একটি পরিবারের একজন সদস্য সেই টোকেন নিয়ে বাজার করতে পারেন। পূজা উপলক্ষে চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ১০টি কেন্দ্রে একই ধরনের কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সমাজের পিছিয়ে থাকা মানুষের প্রয়োজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বিদ্যানন্দ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img