সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
spot_img

বীর মুক্তিযোদ্ধা এড.আবুল কালাম আজাদের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের পশ্চিমজোয়ার গ্রামের বাসিন্দা, মুক্তিযোদ্ধা কমান্ডার এড. আবুল কালাম আজাদ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৯ টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না—————- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মরদেহ রোববার(১৮ অক্টোবর) দেশে এসে পৌঁছায়। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় নিজ গ্রামের পশ্চিমজোয়ার ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রজন্মের ভাবনা-করেরহাটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ, মরহুমের ভাই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসীন (অবঃ), মিঠানালা ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক সিরাজোদৌল্লা বিএসসি, ফেনী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক খন্দকার, ডা. সাইফুল ইসলাম, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের উপ-ব্যবস্থাপক (মানব সম্পদ ও লিগ্যাল এফেয়ার্স) মো. রাশেদুল হাসানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img