খবর বিজ্ঞপ্তি: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা সুজিত রায়ের ৩য় মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর)। ২০২৩ সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। প্রয়াত শব্দসৈনিক সুজিত রায় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অনেক কালজয়ী গানের সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তাঁর সুর ও সংগীত পরিচালনায় অনেক শিল্পী গান গেয়েছেন। তাঁর সন্তান সৌরভ রায় (জন) জানান, বাবার প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের পরিবারের পক্ষ থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


