মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
spot_img

চট্টগ্রাম মহানগর এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় মহানগর এলডিপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর এলডিপির সাধারণ সম্পাদক আবু সাঈয়েদ।
বক্তব্য রাখেন, মহানগর এলডিপির যিগ্ন সাধারণ সম্পাদক বিএম সাইদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল-নোমান, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, কোতোয়ালি থানা এলডিপির সভাপতি একরামুল করিম ইমন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও গণতান্ত্রিক যুবদল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মারুফ। আরও বক্তব্য রাখেন বায়েজিদ থানা গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আবু তৈয়ব, এলডিপির সহ দপ্তর সম্পাদক আবুল হালিম, মহানগর এলডিপি নেতা মাসুদ ভূঁইয়া, মোহাম্মদ মাসুদ, মো. তারেক, মোহাম্মদ দেলোয়ার প্রমূখ।
সভাপতির বক্তব্যে সৈয়দ গিয়াসউদ্দিন আলম বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি সংস্কার ও গণভোটের গণরায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।
বক্তারা এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় তাঁরা গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img