মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
spot_img

সীতাকুণ্ডে লরিচাপায় প্রাণ গেল নারী-শিশুসহ পাঁচজনের

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের চাপা দিয়েছে একটি কনটেইনারবাহী লরি। এ ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। রয়েল সিমেন্ট গেট এলাকায় পৌঁছালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চালক বাসটি মহাসড়কের পাশে থামিয়ে মেরামতের কাজ শুরু করেন। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে রাখা কাঠের গুঁড়িতে বসে অপেক্ষা করছিলেন।
এমন সময় ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর শামীম আহমেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সংশ্লিষ্ট কর্মীদের তথ্য অনুযায়ী, নিহত পাঁচজনের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন।চমেক পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, ২৬ অক্টোবর রাতে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালের ২, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু ও এক নারীসহ দুজনের মৃত্যু হয়।
নিহত শিশুটির নাম রাকিব (৮)। সে নেত্রকোনার মদন উপজেলার সীবাশ্রম এলাকার আজহারুল ও ফাতেমার ছেলে। নিহত নারী ফাতেমার (৪০) স্বামীর নাম আজহারুল। তার বাবা আবুল কাসেম ও মা রাবেয়া।
হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে রয়েছেন নেত্রকোনার মদন উপজেলার বড়কান্দা এলাকার আবুল হোসেন (৫০)। এ ছাড়া সীবাশ্রম এলাকার আজহারুল (৪২), তার বাবা ফিরোজ মিয়া ও মা চন্দ্র আক্তার আহত হয়েছেন। আহতদের মধ্যে আরও দুজনকে অজ্ঞাতপরিচয় হিসেবে হাসপাতালে নথিভুক্ত করা হয়েছে। তাদের একজন নারী। দুর্ঘটনায় নিহত বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img