বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
spot_img

ইয়াবাকাণ্ডে সাতকানিয়া থানার তিন পুলিশ সদস্য প্রত্যাহার

অনলাইন ডেস্ক: লোহাগাড়া উপজেলায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে সাতকানিয়া থানার এক এসআই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত অফিস আদেশে তাদের প্রত্যাহার করা হলেও বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বাংলানিউজকে বলেন, বুধবার প্রশাসনিক কারণে সাতকানিয়া থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে অনুযায়ী, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনিট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। পথে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে মোটরসাইকেল নিয়ে ট্রাকটির গতিরোধ করেন কয়েকজন পুলিশ সদস্য।ট্রাকচালক নাছিরকে হাতকড়া পরিয়ে জিম্মি করা হয়।পরে ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়।
সেখানে পুলিশের দুই কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় চালকের আসন থেকে ৩০ হাজার ইয়াবা লুট করা হয়। ঘটনার প্রমাণ মুছে ফেলতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয়। ইয়াবা লুটের ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img