পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি।শনিবার (৩১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।গ্রেপ্তাররা হলেন— আদিত্য মল্লিক (২১) ও তার বাবা উত্তম মল্লিক (৪৫)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার অলির হাট মল্লিকপাড়া এলাকায়।
এসআরবি কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসআরবি-১৫ কক্সবাজারের সহযোগিতায় এসআরবি-৭ চট্টগ্রামের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।প্রসঙ্গত, ২০২৫ সালের ১১ জুলাই পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে মামলাটি করা হয়েছিল।


