মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী এবং ৯টি ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলাউদ্দিন সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবী এবং মীরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।
সম্মেলনে ১৬নং সাহেরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।এছাড়া ৯টি ওয়ার্ডে মেম্বার পদে মনোনীত প্রার্থীরা হলেন:
১নং ওয়ার্ডে আবু সুফিয়ান, ২নং ওয়ার্ডে মোহাম্মদ হাছান, ৩নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ডে গোলাম নবী রাসেল, ৫নং ওয়ার্ডে সলিম উদ্দিন (কাকন), ৬নং ওয়ার্ডে লোকমান হোসেন ভূঁইয়া, ৭নং ওয়ার্ডে ফজলুল করিম ছালেক, ৮নং ওয়ার্ডে আসাদুজ্জামান তারিফ এবং ৯নং ওয়ার্ডে করিম উল্লাহ।সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


