শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
spot_img

দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কাজ করা যাবে না: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চকবাজার থানা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নগরের চকবাজার চাঁন্দমিয়া মুন্সি লেইনসংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। যত্রতত্র রিকশা পার্কিং ও ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে নগরবাসীর চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের কল্যাণে কাজ করেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করতে হলে নেতাকর্মীদের আগে নিজেদের মন মানসিকতা পরিষ্কার করতে হবে।
ডা: শাহাদাত হোসেন আরও বলেন,অতীতে অনেক ত্যাগী নেতাকর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৮ সালে আমার বাড়ির সামনের একজন দোকানদারকেও মামলার আসামি করা হয়েছিল।
শাহাদাত হোসেন আরও নলেন,দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ এগিয়ে নেওয়ার উদ্যোগে সবাইকে সহযোগিতা করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে আবুল হাসেম বক্কর বলেন, দীর্ঘ সংগ্রাম ও হাজারো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। এখন জনগণের মধ্যে নিয়মতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। একসময় সকালে ঘুম থেকে উঠে আদালতে হাজিরা দিতে যেতে হতো। এখন সেই পরিস্থিতি নেই। তবে দলীয় কার্যালয়ে অনেক পরিচিত মুখকে দেখতে না পেলে খারাপ লাগে। ত্যাগী নেতাকর্মীদের উপস্থিতি দেখলে অনেক আনন্দ লাগে।
তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। কিশোর গ্যাং প্রতিহত করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, একটি দল সংসদে এক ধরনের কথা বলে, আবার সংসদের বাইরে ভিন্ন কথা বলে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মো. শাহেদ, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক, খোরশেদ আলম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী ইমরান উদ্দিন, সদস্য সচিব, মহিউদ্দিন মিজান, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দীন, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলাউদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ কামাল আলম, সহ প্রাথমিক শিক্ষা সম্পাদক, জসীম উদ্দীন, সহশিল্প বিষয়ক সম্পাদক, আব্দুল আল মামুন জিতু। মহানগর যুবদলের সদস্য সাব্বির ইসলাম ফারুক, বাকলিয়া থানা যুবদলের আহবায়ক, ইসমাইল হোসেন লেদু, কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব মোঃ হাসান, বাকোলিয়া থানা যুবদলের সদস্য সচিব, মোঃ মুসা, বাকুলিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক, মোস্তাকিম মাহমুদ, মহানগর যুবদলের সংগঠক, জাবেদুল হক জাবেদ, চকবাজার থানা যুবদলের সংগঠক সাদ্দামুল হক সাদ্দাম। আব্দুল মালেক, রিজিয়া বেগম মুন্নি, কামরুন্নেছা, নাসরিন সুলতানা, কানিজ ফাতেমা মিতা, নাজমা বেগম, চকবাজার থানা যুবদল নেতা মোঃ ওসমান, মোঃ বাবুল, মোহাম্মদ মিজান চকবাজার থানা যুবদল নেতা, মোহাম্মদ রায়হান, বাকলিয়া থানা যুবদল নেতা শফিউল বশর সাজু, মোহাম্মদ আবুল হোসেন, মোঃ রাজু, মোহাম্মদ আলমগীর রাসেল করিম, নুরুল কবির বাপ্পি, শহিদুল করিম শহীদ, ওমর ফারুক রানা, মোঃ রাশেদ, সানাউল কাদের সানি, সালাউদ্দিন বাপ্পি, মোহাম্মদ ফরিদ,মোঃ খলিল, রাজু আহমেদ, রিয়াজ সিকদার, মোঃ খোকন, নুরুজ্জামান বাবলু, মোহাম্মদ জসিম, বাচ্চু মিয়া, গোলাম হাক্কানী প্রমুখ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img