সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_img

বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সফদারের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন ফিরোজশাহের বাসিন্দা, ফিরোজ শাহ কলোনী জনকল্যাণ সংস্থার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সফদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে আজ রোববার (১ নভেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে একটি বেসরকারী হাসপাতালে ইস্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ————–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার (২ নভেম্বর) বাদ জোহর ফিরোজশাহ বড় মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে ফিরোজশাহ কলোনী কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুস সাত্তার সেলিম, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, ওয়ার্ড বিএনপির নেতা রাশেদুল হাসান, জিয়া তৌহিদ, জামাল উদ্দিন, নওশেদ দিদার, রাশেদ বদরুল আহসান, ইসমাইল হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। বিবৃতিতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img