মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
spot_img

খাবারে ইঁদুরের বিষ্ঠা-চুল, জরিমানা ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় ড্রিপসের খাবার তৈরির কারখানায় মিলেছে ইঁদুরের বিষ্ঠা ও মানুষের মাথার চুল। খাবার তৈরির স্থানে ছিল তেলাপোকা ও ইঁদুরের বিচরণ। এ ছাড়া খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছিল পোড়া তেল। এসব অনিয়মের দায়ে পাছাজিও ফুডস (ড্রিপ্স) নামের প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের হাজিপাড়া ও আতুরার ডিপো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পোড়া তেল ব্যবহার, খাদ্যপণ্যে ইঁদুরের বিষ্ঠা ও চুল পাওয়া এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ সংরক্ষণের অভিযোগে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল যৌথভাবে এ তদারকি কার্যক্রম পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযান সূত্রে জানা গেছে, আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, পাছাজিও ফুডস (ড্রিপ্স) নামের প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি এবং অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াজাত, প্রস্তুত ও প্যাকেজিংয়ের প্রমাণ পাওয়া যায়।এ ছাড়া খাবার তৈরির স্থানে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ দেখা যায়। মিষ্টির কাঁচামালে পাওয়া যায় ইঁদুরের বিষ্ঠা ও মানুষের মাথার চুল। যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করা এবং নকল চেরি ফল ব্যবহারের বিষয়টিও অভিযানে উঠে আসে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img