খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি। তিনি জনগণকে সঙ্গে নিয়ে যুবদলের নেতা-কর্মীদের যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চান্দঁগাও থানা যুবদলের উদ্যোগে সমসাময়িক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সাংগঠনিক সমৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় যুবসমাজের দায়িত্ব অনেক বেশি। দেশ ও মানুষের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল আচরণ, মানবিক কর্মকাণ্ড এবং গণমানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে।
তিনি বলেন, ব্যক্তিস্বার্থ বা পদ-পদবির প্রতিযোগিতা নয়, বরং সংগঠনের স্বার্থই হবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা সর্তক থাকতে হবে।
চান্দঁগাও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোরশেদ কামাল’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন। আরো বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমেদ মানিক, কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সহ সম্পাদক শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, সাইদুল ইসলাম, সদস্য জাহেরি মাসুদ, ওয়ার্ড যুবদলের আহবায়ক আহবায়ক আকতার হোসেন, আবু বক্কর বাবু, মোহাম্মদ ইস্কান্দার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ মঈন উদ্দিন, খোরশেদ আলম রুবেল, আলী আজম মাসুম, ইউসুফ আলী লিটন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নুরনবী, ছাবের আহমেদ প্রমুখ।


