বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
spot_img

উখিয়ায় ইনানীর ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার উখিয়ার ইনানীস্থ তারকা মানের এক হোটেলের তরুণী কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম সুমি আক্তার মীম (২৪)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উখিয়া উপজেলার ইনানী সংলগ্ন শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে উখিয়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন।নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ফায়দাবাদ কাঁঠালতলা এলাকার কামাল হোসেনের মেয়ে। তিনি ইনানীর পাঁচ তারকা হোটেল ‘সি পার্ল’-এ কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভাড়া বাসার ভেতর সুমির ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে পুলিশ ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে কক্ষের দরজা কেটে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, “ঘটনাস্থল থেকে নিহতের জাতীয় পরিচয়পত্র ও হোটেল সি পার্লের আইডি কার্ড জব্দ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img