বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
spot_img

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষায় এবং জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।আজ বৃহস্পতিবার দুপুরে চমেক হাসপাতাল এলাকার ওষুধের দোকান, পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে তিনি এসব লিফলেট তুলে দেন।সম্প্রতি চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। প্রতিদিন নতুন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীর চাপে চমেক হাসপাতালে এখন উপচে পড়া ভিড়। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে সতর্কতা তৈরিতে এই লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে রুহুল কবির রিজভী চমেক হাসপাতালের সামনের বিভিন্ন ফার্মেসির কর্মী, পথচারী এবং সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট তুলে দেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img