রবিবার, নভেম্বর ৮, ২০২৬
spot_img

খোদ বিএনপির কর্মসূচির মাইকেই বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত এক কর্মসূচির মাইকে বেজে উঠল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’। গানটি বাজার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে ৭ নভেম্বর উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে মাইকে বিএনপির দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদ এলাকায় মাইকে একের পর এক দলীয় গান বাজচ্ছিলো, তবে হটাৎ শেখ হাসিনাকে নিয়ে তৈরি গানটি বেজে ওঠে। তবে বিষয়টি বুঝতে পেরে আয়োজকেরা দ্রুত গানটি বন্ধ করে দেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, “ঘটনাটির খবর পেয়ে পুলিশ গিয়ে কথা বলেছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে গান চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে গানটি চলে আসে, এটি অনিচ্ছাকৃত ছিল।”
চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা জানান, ভিডিওটি তাঁদের নজরে এসেছে এবং ঘটনাটির নেপথ্যে থাকা দায়ীদের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img