বিনোদন ডেস্ক: ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এ বিজয়ী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টার এক জমকালো আয়োজনে তার নাম ঘোষণা করা হয়। মিথিলার পর এবার মিস ইউনিভার্স হতে বিশ্বমঞ্চে লড়বেন মাহি।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এ বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’


