রবিবার, নভেম্বর ৮, ২০২৬
spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসাই সদর ইউনিয়নের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং মিরসাই সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সন্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা ফারুক উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নোমান ফারুক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির জননেতা আলাউদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন মিরসরাই উপজেলা আমির মাওলানা নুরুল কবির ।

আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, মিরসরাই উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ আল মামুন, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি নিজাম উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন দায়িত্বশীল মাওলানা মাহমুদ উল্যাহ,মোহাম্মদ জিয়া উদ্দিন। আলোচনা সভার শেষ পর্যায়ে আগামী স্হানীয় সরকার নির্বাচন উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।চেয়ারম্যান হিসেবে মেসবাহ উদ্দিন সেলিম এর নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলার সন্মানিত আমির আলাউদ্দিন সিকদার। ৯ টি ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার মুহতারাম আমির জননেতা মাওলানা নুরুল কবির ।

এরা হলেন, ১ নং ওয়ার্ড -মনছুর আহমদ , ২নং ওয়ার্ড – হাকীম হারুন রশীদ, ৩নং ওয়ার্ড – জামশেদ আলম, ৪নং ওয়ার্ড – নুর হোসেন , ৫ নং ওয়ার্ড – আবদুল হাই, ৬ নং ওয়ার্ড – মো: ইসমাইল, ৭নং ওয়ার্ড – হারুন রশীদ, ৮ নং ওয়ার্ড -৯ নং ওয়ার্ড – মাওলানা আমিনুল হক।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img