খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ্ আল মামুন চৌধুরীর সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন” সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাক্ষাৎ করেছেন।

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার রানা চৌধুরীর নেতৃত্বে স্কুল কমিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শেফাল কান্তি সুশীল, শিক্ষক প্রতিনিধি জালাল উদ্দিন ( সহকারী শিক্ষক), অভিভাবক প্রতিনিধি বেলাল উদ্দিন প্রমূখ।


