সোমবার, নভেম্বর ৯, ২০২৬
spot_img

বিদ্যালয়ের পাশে বিকট শব্দে বজ্রপাত, শিক্ষিকাসহ আহত ১৭

অনলাইন ডেস্ক: খাগড়াছড়ির রামগড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে আতঙ্কিত হয়ে ১৬ শিক্ষার্থী ও এক সহকারী শিক্ষিকা আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের পাশের একটি গাছে বজ্রপাত হয়। এতে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় চতুর্থ শ্রেণির সহকারী শিক্ষিকা শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থী আহত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতের শব্দে পুরো বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে চতুর্থ শ্রেণির পাশেই বজ্রপাত হওয়ায় ওই শ্রেণির শিক্ষিকা ও শিক্ষার্থীরা বেশি আক্রান্ত হন। তাঁদের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে বজ্রপাতের জলকানি লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শিক্ষার্থী ও শিক্ষিকা। কারও কারও শরীরের বিভিন্ন অংশ সাময়িক অবশ হয়ে যায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।চিকিৎসক আরও জানান, আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক। তাই সবাইকে বাড়ি পাঠিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img