মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
spot_img

হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, ৩ জনই চট্টগ্রামের

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৭ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা ও সিলেট বিভাগের একজন করে মারা গেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগেই সর্বাধিক ৩ জন এবং ঢাকা ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছে।
গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত মোট ১ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৪১৬ জন রোগী, যার মাধ্যমে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫০০ এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫১৪ জন), যার মধ্যে মারা গেছে ১ জন।
এ ছাড়া চট্টগ্রামে ২৩৮ জন (মৃত্যু ৩), সিলেটে ১৬৫ জন (মৃত্যু ১), খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুর বিভাগে ২৮ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img