বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
spot_img

চট্টগ্রামে ৮ পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, সেই ‘বুলেট’ ধরা

অনলাইন ডেস্ক : সারিবদ্ধভাবে রাখা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’।সোমবার (৯ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।গ্রেপ্তার শাওন চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে।পুলিশ জানায়, এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সারিবদ্ধভাবে রাখা একাধিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অন্য একজনকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়।
ভিডিওটি নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা শাখা। পরে ভিডিওতে থাকা ব্যক্তিকে শনাক্ত করে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেছে, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র‌্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। পরবর্তীতে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভাণ্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
জিজ্ঞাসাবাদে শাওন আরও জানিয়েছে, বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করত সে। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিওতে রেকর্ড করত।পরে এসব ছবি, ভিডিও ও অডিও দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছে পুলিশ।
রাউজান থানায় শাওনের বিরুদ্ধে দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img