বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
spot_img

আনন্দ-উচ্ছ্বাসে অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক`শিশু আনন্দমেলা’

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ছিল আনন্দ আর উৎসবের এক বিশেষ দিন। অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বার্ষিক `শিশু আনন্দমেলা’।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকেই ছোট্ট সোনামণিরা নানা রঙের পোশাকে, সুন্দর সাজে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়।

শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহে তারা অংশ নেয় বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলা, মজার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনায়। হাসি, উচ্ছ্বাস, গান আর খেলায় মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উৎস এর নির্বাহী সদস্য শুভ্রা বিশ্বাস, অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপক ও উৎস এর নির্বাহী সদস্য সৈয়দা সৈয়েদুর ন্নেছা।


অতিথিরা বলেন, শিশুদের আনন্দময় শৈশব, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং আনন্দঘন সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। অনন্ত প্রাথমিক বিদ্যালয় বিশ্বাস করে, এমন আয়োজন শিশুদের পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা, অংশগ্রহণ ও দলগত চেতনা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।

ছোট্ট শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আজকের আয়োজন হয়ে উঠেছিল স্মরণীয় এক আনন্দময় দিন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মো. আনোয়ার হোসেন, ব্যবস্থাপক: অর্থ ও প্রশাসন, উৎস এবং সহাকারী শিক্ষক ইন্দ্রানী দেব, নাতাশা ইসরাত ও সুমাইয়া সরওয়ার্দী।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img