রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
spot_img

ফ্যামিলি কার্ড দরিদ্রদের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন : আবু সুফিয়ান এমপি

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তার একটি মাধ্যম নয়; এটি সাধারণ মানুষের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হলে দরিদ্র পরিবারগুলোর দৈনন্দিন জীবনে স্বস্তি আসবে এবং একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনের পথ আরও সুগম হবে।আজ শনিবার (১৪ নভেম্বর) জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের ‘প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে প্রকৃত অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী পরিবারগুলোকে চিহ্নিত করে সরকারি সহায়তার আওতায় আনা সম্ভব হবে। এতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক হবে।
তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্বের সুযোগ দেওয়া যাবে না। প্রকৃত উপকারভোগী যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী পরিচালক মো. কামরুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াহিদুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img