রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
spot_img

জামিনে মুক্ত ‘নন-পলাতক আ.লীগ নেতা’ অ্যাডভোকেট কামাল

নিজস্ব প্রতিবেদক : ‘আমি ভয় পাই না’—জামিনে মুক্ত হয়ে নিজের বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন। এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম আদালত থেকে জামিন পান তিনি।
জামিনে মুক্তির পর সাংবাদিকদের তিনি বলেন, আমার বাসা ঘিরে একদল আওয়ামী লীগের সন্ত্রাসী মব করার চেষ্টা করছিল। পরে পুলিশ হেফাজতে আমাকে নিয়ে আসে। কোনো মামলা না থাকায় জিডিমূলে জামিন পেয়েছি। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা বলে যাব, আমি ভয় পাই না।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি মহান আল্লাহর দরবারে জনাব তারেক রহমানের জন্য দোয়া করি, উনি যেন সুস্থভাবে এই রাষ্ট্র চালাতে পারেন। আমি সরকার বাহাদুরের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।
কেন তার ওপর হামলার চেষ্টা হয়েছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কামাল উদ্দিন বলেন, শুক্রবার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে গালিগালাজ করেছিলেন তিনি। লকডাউন দেওয়ার প্রতিবাদে এমন মন্তব্য করার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে আক্রমণের চেষ্টা করেন। তবে হামলার চেষ্টাকারীদের কাউকে চিনতে পারেননি তিনি। তাঁদের মুখে মাস্ক ছিল বলে জানান।
এখনো নিরাপত্তাঝুঁকি রয়েছে কি না, জানতে চাইলে কামাল উদ্দিন বলেন, এখনো ঝুঁকি আছে। তবে প্রশাসন আমাকে বলেছে, কোনো ধরনের সন্দেহ হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে। তারা সর্বাত্মক সহযোগিতা করবে।’ নিজের বক্তব্য ও কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
এর আগে, শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার সিডিএ টেকের একটি ভাড়া বাসা থেকে কামাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নেয়। শুক্রবার রাতে ওই বাসায় অবস্থানকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাসাটি ঘেরাও করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, শুক্রবার স্থানীয় কয়েকজন ব্যক্তি কামাল উদ্দিনকে মারধরের চেষ্টা করছেন, এমন খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তাঁর নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জামিন দেন।ওসি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আগে কামাল উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।
কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবীও ছিলেন তিনি। রাজনৈতিক পরিচয়ে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির আত্মগোপনে থাকা নেতাদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন কামাল উদ্দিন। বিদেশে অবস্থানরত নেতারা দেশে থাকা কর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানালেও তাঁদের বিপদে খোঁজখবর নেন না বলে অভিযোগ করতেন তিনি।
গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন কামাল উদ্দিন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এই প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান। কমিটিতে যুক্ত হতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বানও জানিয়েছিলেন তিনি। তাঁর এসব বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img