নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল ইরফান মাদ্রাসায় বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (১৫ নভেম্বর) শিক্ষার্থীদের হেলথ চেকআপ সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের সৌজন্যে অত্র কর্মসূচি সম্পন্ন হয়। প্রায় ২ শতাধিক শিক্ষার্থীকে ডেন্টাল চেকআপ করা হয় এবং চিকিৎসা পত্র দেয়া হয়।

পুরো প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্বে ছিলেন ডাক্তার তৌহিদ আহসান। দারুল ইরফান মাদ্রাসার পক্ষ থেকে অধ্যক্ষ মোহাম্মদ কেফায়েত উল্লাহ ও উপাধ্যক্ষ মিসেস হাসিনা ইয়াসমিন উক্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেন।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে দারুল ইরফান কর্তৃপক্ষকে সম্মানিত করা হয়। ডেন্টাল কলেজের পক্ষ থেকে এ উদ্যোগে সহযোগিতার জন্য অধ্যক্ষ মোহাম্মদ কেফায়েত উল্লাহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


