বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
spot_img

রেলওয়ের ভঙ্গুর অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক : ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে। ফলে রেলওয়ের অনেক কিছুই ভঙ্গুর অবস্থায় রয়েছে। রাষ্ট্রীয় ক্রয়প্রক্রিয়া একটি নির্দিষ্ট ও স্বচ্ছ পদ্ধতির মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। এ ক্ষেত্রে নানা জটিলতা থাকলেও অনেক দূর অগ্রগতি হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের জন্য সাশ্রয়ীভাবে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। নতুন এ ট্রেন সার্ভিসে যাত্রীরা সুন্দর পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। তাদের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী এবং রেলওয়ের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ট্রেনের সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নে শুরুতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও ধীরে ধীরে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
মীর হেলাল বলেন, ইতোমধ্যে ট্রেনের বগিগুলো নতুন করে সংস্কার করা হয়েছে। আরও কিছু বগি আসছে। নতুন ইঞ্জিনও আনার প্রক্রিয়া চলছে। এগুলো বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হলে যাত্রীসেবার মান আরও বাড়বে।
তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য উচ্চবিত্ত মানুষের যাতায়াতের ব্যবস্থা করা নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর যাতায়াত নিশ্চিত করা। সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য।
বাংলাদেশ রেলওয়ে আশা করছে নতুন এ সেবার মাধ্যমে এ রুটের যাত্রীদের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে।
নতুন ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে থাকবে সাতটি করে কোচ। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ রয়েছে। পাঁচটি শোভন শ্রেণির কোচে ৬০টি করে মোট ৩০০টি এবং এসএলআর কোচে ৩৪টি আসন থাকবে। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি।এ কমিউটার ট্রেন চালুর ফলে চট্টগ্রাম–নাজিরহাট রুটে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের যাতায়াতে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা সংশ্লিষ্টদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী এবং চিফ কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) (পূর্ব) মো. জহিরুল ইসলাম।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img