বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
spot_img

চট্টগ্রামে মূলধন সংকটে ৮৬ শতাংশ অর্থনৈতিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অর্থনীতিতে ক্ষুদ্র উদ্যোগ ও উৎপাদন খাতের আধিপত্য থাকলেও প্রতিষ্ঠানগুলোর বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মূলধনের সংকট। জেলার ৮৫ দশমিক ৮৯ শতাংশ প্রতিষ্ঠানে পর্যাপ্ত মূলধনের অভাবকে ভূগছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) প্রণয়নবিষয়ক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।শুমারির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ছোট-বড় মাঝারি মিলিয়ে মোট অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে ৫ লাখ ৩২ হাজার ২৩৮টি।এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ২০ লাখ ৫৯ হাজার ৩৫১ মানুষ। এর মধ্যে পুরুষ ৭৯ শতাংশ এবং নারী ২১ শতাংশ।
অর্থনৈতিক ইউনিটের ধরন বিশ্লেষণে দেখা যায়, জেলার ৩ লাখ ৪৮ হাজার ৪০টি প্রতিষ্ঠান স্থায়ী, ৩৬ হাজার ৪০৪টি প্রতিষ্ঠা অস্থায়ী এবং ১ লাখ ৪৭ হাজার ৭৯১টি খানাভিত্তিক। অর্থাৎ জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ পরিচালিত হচ্ছে পরিবার বা খানাভিত্তিক উদ্যোগের মাধ্যমে।
শিল্পের আকার বিবেচনায় জেলায় মাইক্রো শিল্পের আধিপত্য সবচেয়ে বেশি। মোট অর্থনৈতিক ইউনিটের ৬৭ দশমিক ৪৪ শতাংশ এ শ্রেণির। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুটির শিল্প, যার হার ২৫ দশমিক ৬৪ শতাংশ। ক্ষুদ্র শিল্প ৬ দশমিক ২৮ শতাংশ, মাঝারি শিল্প শূন্য দশমিক ৪৭ শতাংশ এবং বৃহৎ শিল্প মাত্র শূন্য দশমিক ১৭ শতাংশ।
পরিসংখ্যান বলছে, চট্টগ্রামের অর্থনীতিতে বড় শিল্পপ্রতিষ্ঠানের তুলনায় ছোট ও অতিক্ষুদ্র উদ্যোগের বিস্তার অনেক বেশি। মাঝারি ও বৃহৎ শিল্পের সম্মিলিত অংশ এক শতাংশেরও কম।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, জেলায় উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতের প্রতিষ্ঠানের অবস্থান শীর্ষে। জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৪৪ দশমিক ১৮ শতাংশ এ খাতের। এরপর রয়েছে পাইকারি ও খুচরা ব্যবসা খাত, যার অংশ ২১ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া শিক্ষা, অন্যান্য সেবা, আবাসন ও খাদ্যসেবা, মানবস্বাস্থ্য এবং আর্থিক ও বীমা খাতেও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।তবে এসব প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মূলধনের অভাব। শুমারিতে মোট ৮৫ দশমিক ৮৯ শতাংশ আর্থিক প্রতিষ্ঠান
পর্যাপ্ত মূলধন না থাকার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া সহজ শর্তে ঋণ না পাওয়া, অবকাঠামোগত সমস্যা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, দক্ষ জনবলের অভাব এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটকেও সমস্যা চিহ্নিত করা হয়েছে শুমারিতে
মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের জন্য সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হওয়ায় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর প্রতিবেদন এ জেলার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওয়াহিদুর রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে অর্থনৈতিক শুমারির লক্ষ্য, উদ্দেশ্য, আওতা, বাস্তবায়ন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্ট্রার প্রণয়নের কার্যক্রম তুলে ধরা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ছরওয়ার কামাল টারজান।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img