শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
spot_img

বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৭

আনোয়ারা প্রতিনিধি : কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় সাতজন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মইজ্জারটেক মোড়ে ঘটে এ দুর্ঘটনা। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি মইজ্জারটেক মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাস মিছিলের ওপর উঠে পড়ে। এতে অন্তত সাতজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন জুয়েল, সেলিম ইমরান, মান্না, বাবলু, আবুল কালাম, ফাহাদ ও মামুন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কর্ণফুলী থানার ওসি নুর আহমদ। তিনি বলেন, বিএনপির মিছিলে পটিয়ার শান্তির হাট থেকে চট্টগ্রাম শহরগামী একটি লোকাল বাস ধাক্কা দেয়। এতে সাতজন আহত হয়েছেন। ঘটনার পর বাসের চালককে হেফাজতে নেওয়া হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img