খবর বিজ্ঞপ্তি: বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে চট্টগ্রামের সিআরবিতে পাঁচটি শতবর্ষী বৃক্ষের মৃত্যুর প্রতিবাদে শোকসভার আয়োজন করা হয়। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাজ শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সিআরবি রক্ষা মঞ্চের অন্যতম নেতা এম. নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জয়নাল বক্তারা বলেন, গাছের শিকড় কংক্রিটের ঢালাই দিয়ে ঢেকে দেওয়ার কারণে শতবর্ষী বৃক্ষগুলোর মৃত্যু হয়েছে বলে তাঁরা দাবি করেন। পরবর্তীতে পরিবেশকর্মীরা কংক্রিটের ঢালাই ভেঙে গাছের শিকড় অবমুক্ত করার উদ্যোগ নেন। এতে কিছু গাছ প্রাণ ফিরে পাওয়ার সুযোগ পেলেও পাঁচটি শতবর্ষী গাছকে বাঁচানো সম্ভব হয়নি বক্তারা এই মর্মান্তিক বৃক্ষহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দায়ীদের চিহ্নিতকরণ এবং দৃষ্টান্তমূলক বিচারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা আরও বলেন, গাছের মৃত্যু শুধু প্রকৃতির ক্ষতি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার অধিকারকেও বিপন্ন করে। শতবর্ষী বৃক্ষ আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ, এই সম্পদ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানবতা বাঁচবে।


