শনিবার, নভেম্বর ২১, ২০২৬
spot_img

আনোয়ারায় এমপির বাসভবনে হামলা-ভাঙচুর ও নাশকতা, গ্রেপ্তার ৭

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় পৃথক তিনটি স্থানে হামলা, ভাঙচুর ও নাশকতার চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।শুক্রবার (২০ নভেম্বর) আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তৈলারদ্বীপ এলাকায় পৃথক তিনটি ঘটনা ঘটে। এর মধ্যে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের গ্রামের বাড়িতে হামলার চেষ্টা, চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ও ভাঙচুর এবং আনোয়ারা-বাঁশখালী সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়।
এসব ঘটনার পর আনোয়ারা থানা-পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে আটক ব্যক্তির সংখ্যা দাঁড়ায় সাতজনে।
গ্রেপ্তাররা হলেন— ফারহান মাহমুদ, মো. তারেক, আবদুল মাহিদ, শাখাওয়াত হোসেন হামিম, সাইদুল ইসলাম সাইমন, মো. আবু তৈয়ব ও মো. হাবিবুর রহমান। তাদের মধ্যে কয়েকজন আনোয়ারা, কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img