শনিবার, নভেম্বর ২১, ২০২৬
spot_img

শুধু রাজনীতি গণতন্ত্রয়ানের মাধ্যমে কোনো দেশ এগুতে পারে না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তরা অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাইছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সকলে মিলে প্রতিহত করতে হবে। সরকার করবে, রাজনীতিবিদরা করবে, ব্যবসায়ীরা করবে। এগুলো সকলের স্বার্থে। এখানে সরকারের স্বার্থে না।বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে আমাকে অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশের অর্থনীতিকে কিছু লোকের হাতে বিগত দিনে যেভাবে পুঞ্জীভূত ছিল সেখান থেকে বেরিয়ে আসতে চাইছি।আমরা অর্থনীতিকে গণতন্ত্রয়ানের কথা বলছি। শুধু রাজনীতি গণতন্ত্রয়ানের মাধ্যমে কোনো দেশ এগুতে পারে না।
অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। যাতে বাংলাদেশের প্রতিটি মানুষ অংশগ্রহণ করতে পারে। এ অর্থনীতির সুফল বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে ভোগ করতে হয়। সেটি আমার দৃষ্টিতে করতে হলে দেশ স্থিতিশীল রাখতে হবে। স্থিতিশীল থাকলে অর্থনৈতিকভাবে আমরা টেকঅফ করতে পারব। এ সরকারের যে পরিকল্পনা আমরা শুধু যদি স্থিতিশীল রাখতে পারি ইনশাআল্লাহ ৫ বছরের শেষে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে যাবে আমরা যে প্রত্যেকের জন্য কর্মসংস্থানের কথা বলছি, ব্যবসা বাণিজ্যের কথা বলছি আমরা সফলভাবে সার্থকভাবে সেটা পূরণ করতে পারব।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে আমরা নিরাপদ রাখব ইনশাআল্লাহ। এখানে ব্যবসাবান্ধব পরিবেশ আমরা তৈরি করছি। প্রতিটি ওয়ার্ডে গ্রিন ক্লাব করুন। এ সিটি করপোরেশন একসময় ঋণের ভারে জর্জরিত ছিল। দেনা শোধ করে আমি দেড়শ কোটি টাকা জমা রেখেছি। আমাদের মূল সমস্যা নগর সরকার হয়নি। একসময় ছিল, আওয়ামী লীগ সরকার রহিত করে দিয়েছিল। অর্থমন্ত্রীর প্রতি চট্টগ্রামকে সিটি গভর্নমেন্টে নিয়ে আসার আহ্বান জানান।
গেস্ট অব অনার সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, স্বাধীনতার পর চট্টগ্রাম প্রথম অর্থমন্ত্রী পেয়েছি। ব্যবসায়ীরা অনেক সময় হেনস্তার কথা আমাদের জানান। নিরাপদ বাংলাদেশ আমাদের সরকারের কমিটমেন্ট। দেশ আমাদের সবার। আমরা ঐক্যবদ্ধ থাকব।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস নিয়ে অর্থমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা জানতে চাই আমরা। চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, ৩২তম মেলা হচ্ছে এবার। এ মেলার উদ্দেশ্য ছিল চট্টগ্রামের মানসম্মত শিল্পপণ্য প্রদর্শন করা। প্রথম মেলা হয়েছিল জিমনেশিয়াম মাঠে। উদ্বোধন করেছিলেন জহির উদ্দিন সাহেব। তিন দিনের মেলা ছিল সেবার। তিনি চট্টগ্রাম ঢাকার রেল কানেকটিভিটি তিন ঘণ্টার মধ্যে আনলে আকাশপথে চাপ কমবে বলে মন্তব্য করেন।
সিআইটিএফের চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম বলেন, এ মেলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। এক মাস এ মেলা পরিচালনার জন্য সবার সহযোগিতা চাই। চট্টগ্রামবাসীকে মেলায় আমন্ত্রণ জানাই।
চেম্বার সভাপতি প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও চেম্বার ক্রেস্ট উপহার দেন। চসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন চৌধুরী। গেস্ট অব অনার সংসদ সদস্য আবু সুফিয়ানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেন চেম্বারের সহ সভাপতি মশিউল আলম স্বপন।আমজাদ হোসেন চৌধুরী চট্টগ্রামে মেলার জন্য স্থায়ী ভেন্যু তৈরির জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img