খবর বিজ্ঞপ্তি: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) বিকালে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল কবির পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “১৪ শত শহীদের রক্তের ওপর দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আবারও রক্তপাত ঘটিয়ে দেশে ফিরে আসতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও রক্তপাতের রাজনীতি দেখতে চায় না। জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে কোনো অপশক্তির কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সহিংসতার মাধ্যমে রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।” ফরিদপুর ও নড়াইলে তিনজন শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের শেখ হাসিনার রাজনীতির খবর রচিত হয়েছে। পুরো বিশ্ববাসী দেখেছে আওয়ামী নিষিদ্ধ লিগ একটি সন্ত্রাসী সংগঠন তারা হাসপাতালে হামলা করে প্রমাণ করেছে ইসরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
তিনি আরও বলেন, “দেশের মানুষের জানমালের নিরাপত্তা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকতে হবে।”
প্রধান বক্তার বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। অতীতের সহিংস রাজনীতির পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমাদের সজাগ থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় পা না দিয়ে সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে অন্যায় ও সন্ত্রাসের প্রতিবাদ জানাতে হবে।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করতে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, সদস্য আব্দুল মান্নান, মোঃ হাসান, মাহি রুবেল, আকবর হোসেন মানিক, জাকির হোসেন মিশু, জাফর হোসেন রনি, সাজ্জাদ খান, জাবেদ শাফায়াত সুবহান এবং পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
বিক্ষোভ মিছিলে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি মুরাদপুর মোড় থেকে শুরু হয়ে ফরেস্ট বিবিরাট ওয়ার্ড অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।


