সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
spot_img

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ গ্রেফতার ৭০২

নিজস্ব প্রতিবেদক: কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৭০২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩১৩ জনকে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ২৪ ঘণ্টার অভিযানের ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার ৭০২ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৫, আগের মামলায় ১০৮, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২২, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ১৪ জন রয়েছেন। এছাড়া পরোয়ানাভুক্ত ৯৯ ও সাজা পরোয়ানাভুক্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ৩৫ জন। তাদের সবাই মাদকসেবী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছেন আরও ৩৮ জন।
মাদকবিরোধী অভিযানে মোট গ্রেফতার করা হয়েছে ৭৩ জনকে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে কারাদণ্ড এবং ৩ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৩৮টি মামলা হয়েছে।
অভিযানে ৪ হাজার ৩৫৫ পিস ইয়াবা, ২০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫৩ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২৯ লিটার চোলাই মদ, ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ ও পাঁচ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেফতার ৬৫ জনের মধ্যে চট্টগ্রামে ১২, কক্সবাজারে দুজন, কুমিল্লায় ২৬, ব্রাহ্মণবাড়িয়ায় তিন, চাঁদপুরে তিন, নোয়াখালীতে ছয়, ফেনীতে ছয়, লক্ষ্মীপুরে চার, রাঙামাটিতে একজন এবং বান্দরবানে দুজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩১৩ জনের মধ্যে ১৭৪ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৪৩, কক্সবাজারে ১৩, কুমিল্লায় ১৫১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮, চাঁদপুরে ১৩, নোয়াখালীতে ২৭, লক্ষ্মীপুরে ২৭, রাঙামাটিতে ছয়, খাগড়াছড়িতে নয় এবং বান্দরবানে ছয়জনকে আটক করা হয়েছে।
বেশ কিছুদিন ধরে অপরাধীদের ধরতে অভিযান চলছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img