সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
spot_img

প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে, হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অন্যের খাওয়া শেষে প্লেটে পড়ে থাকা ভাতের সঙ্গে মেশানো মাংসও সংরক্ষণ করা হচ্ছিল ফ্রিজে। বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল পচা ও বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি। চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলে এমন অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় হোটেলটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) রিয়াজউদ্দিন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, অভিযানে পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল ব্যবহার করে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা, ‘ফজল দিন ইকবাল দিন’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। এছাড়া পূরবী হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে হোটেলটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে সংস্থাটির সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ‘অভিযানে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে অধিদপ্তরকে সহযোগিতা করে চট্টগ্রাম মহানগর পুলিশ। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img