বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
spot_img

রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন কোটি কোটি মানুষ রাজপথে নেমে আওয়ামী লীগ আর হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের গণজোয়ারের ফ্যাসিস্ট হাসিনার শাসনের অবসান ঘটেছে। হাসিনাকে পাশের দেশের সেনাবাহিনী এসে ক্ষমতায় বসাবে এ দিবা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

তিনি আজ মঙ্গলবার বিকালে নতুন ব্রীজ চত্বরে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রকামী ছাত্র জনতার রক্তের উপর দিয়ে হাসিনা তার পুরো শেখ পরিবার সহ দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। আওয়ামী লীগ আর হাসিনা এ দেশিয় নয়, ভারতীয় প্রোডাক্ট। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যেক্ষ ভোটে জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনঃগঠনের কাজ এগিয়ে চলছে। রাতের আধারে পটকা ফুটিয়ে বাসে আগুন দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের চিন্তা আওয়ামী দেউলিয়াত্বের বড় প্রমাণ। তিনি এসময় যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। যে কোন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার করার অনুরোধ জানান।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, পলাতক আওয়ামী লীগ গত ১৭ বছর আয়না ঘর সৃষ্টি করে এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। শুধু ২৪’র ছাত্রজনতার গণঅভ্যুত্থানেই হাসিনা প্রায় দুই হাজার মানুষকে খুন করেছিল। সেই হাসিনাই ভারতে বসে বসে এদেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। তিনি আরও বলেন আওয়ামী লীগ একটি লুটেরার দল, খুনির দল। এদেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনী হাসিনার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তিনি এসময় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় শৃঙ্খলা ও নির্দেশ মেনে চলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, বাংলাদেশের গণহত্যার আসামী ভারতে বসে এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অথচ প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারতের উচিত গণহত্যাকারী খুনী হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া। আওয়ামী লীগ আর হাসিনার রাজনীতি আতাতের রাজনীতি। স্বৈরাচার এরশাদ থেকে শুরু করে হালের গুপ্ত শক্তি সবার সাথে আতাত করে রাজনীতি করেছে আওয়ামীলীগ জাতীয়তাবাদী জিয়ার আদর্শের সৈনিকরা বেঁচে থাকতে এদেশে ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না। তিনি আরও বলেন, বীর চট্টলার যুব সমাজ সকল নৈরাজ্য আগুন সন্ত্রাসের জবাব রাজপথে দিতে সর্বদা প্রস্তুত।

বিক্ষোভ মিছিলটি নতুন ব্রীজ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাকলিয়া এক্সেস রোডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাকলিয়া থানা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মুসা’র সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, নাসির উদ্দীন চৌধুরী নাসিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, সহ-সাধারণ সম্পাদক সম্পাদক আসাদুর রহমান টিপু, সম্পাদক মন্ডলীর সদস্য আজিজুল হক মাসুম, ইফতেখার শাহরিয়ার আজম, সহ-সম্পাদক শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জসিম, কোতোয়ালি থানার আহবায়ক নুর হোসেন নুরু, চকবাজার থানার আহবায়ক মোহাম্মদ সেলিম, কোতোয়ালি থানার সদস্য সচিব মোহাম্মদ হাসান, কোতোয়ালি থানার সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ জলিল, বাকলিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাকিম মাহমুদ, চান্দগাও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদ কামাল প্রমূখ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img